রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় দনিয়ার এই দুর্ঘটনায় নিহত জোস্না বেগম (৩৫) ওই এলাকারই বাসিন্দা। দুর্ঘটনায় গ্যাস বেলুন বিক্রেতা আনোয়ারও (২২) গুরুতর আহত হন।
জোস্নার স্বামী মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, সন্ধ্যায় তাদের দোতলা বাসার নিচ তলায় আনোয়ার নামে এক যুবক গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুনে হাওয়া ভরছিল। এসময় জোস্না পাশে দাঁড়িয়ে আনোয়ারের কাজ দেখছিলো।
হঠাৎ করে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে জোস্না ও আনোয়ার গুরুতর আহত হন।
তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক জোস্নাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “বিস্ফোরণে আনোয়ারের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।
