২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে দুই বন্ধু খুন

নীলফামারীর ডোমার উপজেলায় সহপাঠী দুইবন্ধুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 01:15 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের নাউয়াটারি গ্রাম থেকে ডোমার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই দুই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।

এরা হলেন- গোমনাতি ইউনিয়নের উত্তর আমবাড়ির সবুজপাড়া মহল্লার আব্দুল আলীমের ছেলে শান্ত (১৫) ও একই ইউনিয়নের দক্ষিণ আমবাড়ির মাঝাপাড়া মহল্লার মোজাফ্ফর আলীর ছেলে সুমন (১৫)।

জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, বেলা ১১টার দিকে স্থানীয়রা দুই ছাত্রের লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।

ঘটনাস্থল থেকে ডোমার থানার উপ-পরির্দশক (এসআই) শাহিনুর ইসলাম খান জানান, সুমনকে গলা কেটে ও শান্তকে মাথা থেতলিয়ে হত্যা করা হয়েছে।