২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আগুনে পুড়েছে ২০ দোকান

মাদারীপুরের কালকিনির একটি বাজারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে ২০টি দোকান পুড়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 04:09 PM

Updated : 22 Aug 2022, 05:26 PM

বৃহস্পতিবার ভোরের দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে এ ঘটনা ঘটে।

কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, পরে বরিশালের গৌরনদী ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারের টিপু মাইক সার্ভিসের দোকানে অটোবাইক চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০টি মুদি দোকান, তিনটি মিষ্টির দোকান ও দুটি স্বর্ণের দোকানসহ অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা পুলিশের কাছে জানিয়েছেন।