ভোটের দিন সিলেটে ১৮ দলের হরতাল
এক দলীয় নির্বাচন ঠেকানো ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশম সংসদ নির্বাচনের আগের দিন থেকে সিলেটে টানা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে জেলা ১৮ দলীয় জোট।
বৃহস্পতিবার সকালে জোটের এক সমাবেশে এ হরতাল আহ্বান করেন সিলেট মহানগর ১৮ দলীয় জোটের সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি এম এ হক।
এম এ হক বলেন, “এক দলীয় নির্বাচন ঠেকানো ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ৪ জানুয়ারি সকাল ৬টা থেকে ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলায় হরতাল।”
বেলা ১১টায় মুক্তিযোদ্ধা চত্বর থেকে অবরোধ সমর্থনে মিছিল বের করে জেলা ১৮ দলীয় জোট।মিছিলটি সিলেট রেলওয়ে স্টেশনের সামনের সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় সদস্য ডা.শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি নাসিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।
