মাদারীপুরে বোমা বিস্ফোরণে যুবক নিহত
মাদারীপুরের কালকিনিতে সঙ্গে থাকা হাতবোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনায় নিহত তুহিন চৌকিদার (২৫) ওই এলাকার সামু চৌকিদারের ছেলে।
কালকিনি থানার ওসি নাজমুল হুদা বলেন, তুহিন কোমরে হাতবোমা রেখে ঘোরাফেরা করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
