২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইস্পাত কারখানায় আগুন

বৈদ্যুতিক গোলযোগে সৃষ্ট আগুনে চট্টগ্রামের একটি ইস্পাত কারখানার প্রায় ২০ লাখ টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 05:44 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মঙ্গলবার দুপুরে নগরীর বায়েজিদ থানার রুবী গেইট এলাকার বায়েজিদ স্টিল কারখানায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে কারখানার সেমিপাকা একটি কক্ষে জেনারেটর থেকে বৈদ্যুতিক গোলযোগে আগুন লাগে।

“আগুনে ওই কক্ষটির বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।”

আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বায়েজিদ স্টিল নামের ইস্পাত কারখানাটির মালিক আবু বক্কর চৌধুরী।