২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালক নিহত

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 02:35 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বাজনাহারে এ দুর্ঘটনায় নিহত আনসার আলী (৩৫) গরুরগ্রামের মনির উদ্দিনের ছেলে।

বিরল থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, আনসার আলী ভ্যান নিয়ে দিনাজপুর যাচ্ছিল। পথে বাজনাহার এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনসারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।