সাংসদ টিটোর বাড়িতে বোমা হামলা
যশোর সদর আসনের সরকার দলীয় সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর বাসা লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
সাংসদ টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৬টার দিকে শহরের ষষ্ঠিতলা পাড়ায় বাসার গেইটের সামনে বিকট শব্দে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এ সময় তিনি বাড়িতেই ছিলেন বলেন জানান তিনি।
কোতয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, তারা ঘটনাস্থল থেকে বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছেন।
খালেদুর রহমান টিটো নবম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হলেও আসন্ন দশম সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।
