২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনেত্র গ্যাসক্ষেত্রের কর্মীর ‘রহস্যজনক’ মৃত্যু

নেত্রকোনার সুনেত্র গ্যাসক্ষেত্রের একটি ক্যাম্পে জরিপ দলের এক সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 10:01 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার মোহনগঞ্জ উপজেলার সামাইকোনা গ্রামের অস্থায়ী ক্যাম্পে গোফরান হাওলাদারের (৬০) মৃত্যু হয়।

অপর দুই সদস্য আবুল কাশেম ও রাকিবকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করার পর হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাকসুদ আল মাসুদ বলেন, হাসপাতালে আনার আগেই রাস্থায় গোফরান মারা যান।

প্রচণ্ড শীতে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে, জানান এ চিকিৎসক।

মোহনগঞ্জ থানার ওসি রমিজুল হক জানান, সুনেত্র গ্যাস ফিল্ডের ত্রিমাত্রিক জরিপের জন্য মোহনগঞ্জ সামাইকোনা গ্রামে ৫ ডিসেম্বর অস্থায়ী ক্যাম্প করা হয়।

এই ক্যাম্পে  থেকে ৪০জন সদস্য জরিপের কাজ করে আসছিলেন।

রোববার সকাল ৮টার দিকে একটি তাবুতে এই  তিন জনকে ক্যাম্পের অন্য সদস্যরা  অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে  পুলিশকে খবর দেয়।

পুলিশ  তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোফরান হাওলাদারকে  মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।