২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ

টেলিভিশন সংবাদে বিরোধী জোটের কর্মসূচি ঘেষণার পর দিনাজপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে তিন আওয়ামী লীগকর্মী আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 08:58 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার রাজধানীতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে কেন্দ্র করে সদর উপজেলার জামতলী বাজারে বিকালে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

রোববার বিরোধী জোটকে সমাবেশ করতে না দেয়ার পর জোটনেত্রী খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আহতরা হলেন আনোয়ার হোসেন (৫০), আফাজ উদ্দিন (৬০) ও শওকত আলী।

তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন জানান, বিকাল সাড়ে ৪টার দিকের ওই সংঘর্ষের পর পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা রফিকুল ইসলাম জানান, জামতলী বাজারে টেলিভিশনে ঢাকার কর্মসূচির খবর শুনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক কয়েক জনের মধ্যে কথা কাটাকাটির পর সংঘর্ষ বেধে যায়।

দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম জানান, আহত তিনজনই আওয়ামী লীগ সমর্থক। তাদের বাড়ি সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের চম্পাতলী গ্রামে।