ঢাবি শিক্ষকদের ওপর হামলার অভিযোগ
বিরোধী দলের ‘ঢাকামুখী অভিযাত্রা’ ও সমাবেশে অংশ নিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
সুপ্রিম কোর্টের সামনে কদম ফোয়ারার পাশের রাস্তায় রোববার দুপুর আড়াইটার দিকে এই হামলা হয়েছে বলে শিক্ষকরা দাবি করেছেন।
অবশ্য পুলিশ তাদের এই অভিযোগ অস্বীকার করেছে।
সাদা দলের শিক্ষক আক্তার হোসেন খান বলেন, “বিরোধী দল শান্তিপূর্ণ কর্মসূচি আহ্বান করেছিল। আমরা তাতে অংশ নিতে গিয়েছিলাম। কিন্তু আমাদের বাধা দেয়া হয়েছে।
আরেক শিক্ষক তাজমেরী এসএ ইসলাম বলেন, “ আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। কিন্তু তারপরও আমাদের বাধা বাধা দেয়া হয়েছে।”
শিক্ষকদের সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক উপ-উপার্চায আফম ইউসুফ হায়দার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ, সদস্য লায়লা নুর, সুকোমল বড়ুয়া, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, তাহমিনা আক্তার টফি প্রমুখ।
শিক্ষকদের মিছিলে বাধা দেয়া প্রসঙ্গে শাহবাগ থানার এসআই ওয়াহদিুজ্জমান বলেন, “শিক্ষকরা সম্মানীয় ব্যক্তি। প্রেসক্লাব এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকায় তাদের সেদিকে যেতে দেয়া হয়নি।”
