২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে নির্বাচন অফিসে আগুন

শেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসে আগুনে খসড়া ভোটার তালিকা পুড়ে গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 11:39 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

উপজেলা নির্বাচন কর্মকর্তা  মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত অফিসে কাজ করে যাওয়ার পর খবর পেয়ে রোববার সকালে সাড়ে ৮টার এসে দেখি পেছনের জানালা দিয়ে ধোয়া বের হচ্ছে।”

সকালে খোলা জানালা দিয়ে ধোয়া বের হতে দেখে টহল পুলিশের সহায়তায় অফিসের তালা ভেঙ্গে দ্রুত আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা।

আগুনে অফিসের ভেতরে রাখা বেশ কিছু খসড়া ভোটার তালিকা, তিনটি চেয়ার, একটি টাইপ রাইটারসহ নির্বাচন সংক্রান্ত কাগজ পুত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন এই নির্বাচন কর্মকর্তা।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর সদস্যরা হলেন- শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন ফারজানা, শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম ও শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, “আগুন নিভিয়ে ফেলার পর আমরা এসেছি। তদন্ত করে দেখার পর বলা যাবে কি জন্যে আগুন লেগেছে।”