২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটেও বাস-ট্রেন বন্ধ

বিরোধী দলের ঢাকা অভিযাত্রা কর্মসূচিকে সামনে রেখে সিলেটেও দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 11:09 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

নাশকতার আশঙ্কা ও ঢাকায় বাস ঢুকতে না দেয়ায় সিলেটে শনিবার সকাল থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

সকালে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। ‘সূচি বিপর্যয়কে’ অজুহাত দেখিয়ে সকাল থেকে ট্রেন চলাচলও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সিলেট থেকে ঢাকাগামী উপবন সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও তা স্থগিত করে রেল কর্তৃপক্ষ।

সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার মুহিবুর রহমান বলেন, “সিডিউল বিপর্যয়ের কারণে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে।”

তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

আগামী ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে রোববার ‘ঢাকা অভিযাত্রা’ কর্মসূচি রয়েছে বিএনপি-জামায়াত জোটের।

এই কর্মসূচি প্রতিরোধের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিরোধী দলের এই কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী পরিবহন চলাচল বন্ধ রাখা হয়।