২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় মাওয়ায় পারাপার ব্যাহত

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে বেশ যানজট রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 08:40 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার রাত সাড়ে ৯টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কাটার পর শনিবার সকাল ৮টায় আবার পারাপার শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দি উভয়পাড়ে ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

সিরাজুল হক জানান, কুয়াশায় পথ দেখতে না পাওয়ায় ছয়টি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে। কুয়াশা কাটার পর সেগুলো ঘটে ভেড়ে।