চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া থেকে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সহসভাপতি এএসএম সায়েম (৩৪), সোনাইছড়ি ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. লিটন (১৭), সোনাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুরাদ হাসান (৩৯) রয়েছেন।
এছাড়া সাতকানিয়ার বিভিন্ন স্থান থেকে পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি খালেদ হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন ওসমান (২০), খোরশেদ আলম (২০), রেদোয়ান হোসেন (১৯), আরিফ (১৮) ও এনামুল হক (২০)।
