২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন অভিযোগে সারাদেশে প্রায় অর্ধশত আটক

পুলিশের ওপর হামলা ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের নয়টি জেলায় বিএনপি-জামায়াতের অন্তত ৪৮ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 08:54 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট, ফেনী, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, টাঙ্গাইল ও যশোর থেকে তাদেরকে আটক করা হয়।

যশোর: জেলা জামায়াতের সেক্রেটারি নূরুন্নবীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

যশোর গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, বৃহষ্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের রেল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

এছাড়া দুপুরে মণিরামপুরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুককে গ্রেপ্তার করেছ গোয়েন্দা পুলিশ।

বাগেরহাট: পুলিশের উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি জামায়াতে ইসলামের বাগেরহাট পৌর শাখার সেক্রেটারি মোস্তাইন বিল্লাহকে (৪০) বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

১৫ ডিসেম্বর বাগেরহাটে পুলিশের উপর হামলা মামলার সাত নম্বর আসামি মোস্তাইন ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ফেনী: বুধবার মধ্যরাতে সদর উপজেলা, পরশুরাম ও সোনাগাজী থেকে বিএনপি-জামায়াত-শিবিরের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে বিএনপির ছয় এবং জামায়াত-শিবিরের তিন কর্মী রয়েছে।

ঝিনাইদহ: জেলার মহেশপুর উপজেলায় যৌথ অভিযানে ১০ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।

নারায়ণগঞ্জ: নাশকতায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে।

নোয়াখালী: নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার সেনবাগ, সোনাইমুড়ি, কোম্পানীগঞ্জ ও চরজব্বার থানা এলাকায় এই অভিযান চলে।

টাঙ্গাইল: বুধবার রাতে বিএনপির পাঁচ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।