পাকিস্তানের নিন্দায় খুলনায় মানববন্ধন
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি দেয়ায় পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব পাস করার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা শাখা নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন আয়োজন করে।
এ সময় সমাবেশে বক্তারা পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
পাকিস্তানি পণ্য বর্জন ও তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান তারা।
এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সরদার মাহবুবার রহমান।
বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, শেখ আব্দুল কাইয়ুম, স ম রেজোয়ান, অধ্যাপক আলমগীর কবীর, অ্যাডভোকেট চিশতি সোহরাব হোসেন, শ্যামল সিংহ রায়, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও অন্যরা।
