২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল শুরু

ইঞ্জিন লাইনচ্যুত হয়ে বন্ধ হওয়ার ছয় ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 03:51 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

বুধবার সকাল ৮টা ২০ মিনিটে বাড়িগাঘড়ি এলাকায় ময়মনসিংহ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী ২৫১ নম্বর লোকাল ট্রেনটির ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জামালপুরের পিয়ারপুর রেল স্টেশন মাস্টার আব্দুর কাদির জানান, ময়মনসিংহের কেওয়াটখালী থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ইঞ্জিনটি উদ্ধার করার পর দুপুর ২টা ২০ মিনিট  থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ দুর্ঘটনার পর জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র নরুন্দি স্টেশনে আটকা পড়েছিল।