২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ ডিসেম্বর মনি সিংহ মেলা শুরু

কমিউনিস্ট নেতা মণি সিংহের ২৩তম মৃত্যুবার্ষিকীতে বরাবরের মতো এবারো সাতদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 11:40 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক এম এম আকাশ সাংবাদিকদের জানান, আগামী ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত নেত্রকোনার সুসং দুর্গাপুরে সাতদিনব্যাপী এই মেলা চলবে।

সুসং দুর্গাপুরের রাজপরিবারের সন্তান মণি সিংহ সমাজতান্ত্রিক আদর্শ ধারণ করে কৃষকদের সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। টঙ্ক আন্দোলনের এই নেতা ১৯৯০ সালে সিপিবির সভাপতি থাকা অবস্থায় মারা যান।      

মেলায় আলোচনা সভা, লোকসংস্কৃতি উৎসব, কুটির শিল্পের প্রদর্শনী ও কমরেড মণি সিংহের জীবন সবার কাছে তুলে ধরা হয়ে বলেও জানান এম এম আকাশ।

এছাড়াও আগামী ৩১ ডিসেম্বর বিকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক স্মরণসভারও আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, লুৎফর রহমান, হাসান তারিক চৌধুরী সোহেল প্রমুখ।

তারা বলেন, মণি সিংহ কেবল কমিউনিস্ট পার্টির নেতা নন, তিনি এদেশের সব মানুষের জন্য এক অনুকরণীয় জাতীয় ব্যক্তিত্ব।

“রাজনীতিতে যখন দুর্নীতি, দুর্বৃত্তায়ন, কালো টাকা আর পেশি শক্তির প্রভাব, তখন মণি সিংহের মতো আত্নত্যাগ, দেশপ্রেম আর সততাই সব সঙ্কট থেকে উত্তরণের পথ,” বলেন রুহিন হোসেন।