২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

বিরোধীদলের অবরোধের মধ্যে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের প্রার্থীর প্রধান প্রচারণা কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ২টার দিকে শহরে আব্দুল হাইয়ের ওই অফিসে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আব্দুল হাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী।

ওসি জানান, ঘটনাস্থলে দায়িত্বরত নৈশপ্রহরী জামানত শেখ আগুন নেভায়। তবে তার আগেই অফিসের আসবাবপত্র পুড়ে যায়।