২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ৪৮ ঘণ্টায় আটক ৮২

দিনাজপুরে নাশকতায় জড়িত সন্দেহে ৮২ জনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 12:33 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

এদের অধিকাংশই বিএনপি এবং তার জোটসঙ্গী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ রবিউল আলম  জানান, গত ৪৮ ঘণ্টায় পুলিশের এই বিশেষ অভিযানে দিনাজপুরের ১৩টি উপজেলা থেকে  ৮২ জনকে আটক করা হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ৩৩ জনকে।

নাশকতার পরিকল্পনা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

আটকদের মধ্যে  বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান রবিউল ইসলাম।