২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সাবেক ইউপি সদস্য খুন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক এক নারী সদস্যকে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার গভীর রাতে পাইকপাড়া এলাকায় নিজের বাড়িতে খুন হন আবদুল্লাহপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাসুদা বেগম (৫৫)।

টঙ্গীবাড়ি থানার ওসি আব্দুল মালেক জানান, তাদের বাড়ির এক ভাড়াটিয়া মাসুদা বেগমের স্বামী আবেদ আলী সরকারকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে। পরে মাসুদা বেগমকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

মাসুদার স্বামী অসুস্থ থাকায় এখনো ভাড়াটিয়ার নাম ঠিকানা পাওয়া যায়নি।

গভীর রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। তবে কেন এবং কী কারণে মাসুদাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।