২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় তিন বাড়ির সামনে ‘বোমাসদৃশ’ বস্তু

বিরোধী দলের অবরোধের মধ্যে চুয়াডাঙ্গায় এক সাংবাদিকসহ তিনজনের বাসার সামনে থেকে পাঁচটি ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

সদর থানার এস আই নাসিরুল ইসলাম জানান, রোববার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়ার চুয়াডাঙ্গার প্রেসক্লাবের সভাপতি মানিক আকবরের বাড়ির বারান্দা থেকে দুটি, পাশের দিনু প্রামানিকের বাড়ির বারান্দা থেকে দুটি এবং বাজার পাড়ার বানোয়ারী লাল বাগলার বাড়ির সামনের রাস্তার ওপর থেকে একটি ‘বোমাসদৃশ্য’ বস্তু উদ্ধার করা হয়।  

এসআই নাসির বলেন, “রুপালি রঙের কৌটাগুলো বোমা কিনা- তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আপাতত সেগুলো বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।”

রাতের কোনো এক সময় সেগুলো বাড়ির সামনে ফেলে রাখা হয়েছিল বলে জানান তিনি।