২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হত্যাসহ ছয় মামলার আসামি এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া থানার মোগলের হাট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম হোসেন চৌধুরীকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে ওসি ওয়ালিউল্লাহ অলি জানান।

ইমাম হোসেন মোগলের হাট এলাকার নুরুল ইসলাম চৌধুরীর ছেলে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমামকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, দুটি বিশেষ ক্ষমতা আইনের মামলা ও তিনটি দ্রুত বিচার আইনের মামলা রয়েছে বলে জানান তিনি।

ওসি ওয়ালিউল্লাহ বলেন, গত কিছুদিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় সংগঠিত বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে ইমামের জড়িত থাকার অভিযোগ রয়েছে।