২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় জামায়াত আমির গ্রেপ্তার

বরগুনা জেলা জামায়াতের আমির আবু জাফর মো. ছালেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 07:47 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার দুপুরে উপজেলার কাঠালতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পাথরঘাটা থানার ওসি নুরুল হক জানান, বামনায় পুলিশের কাজে বাধাদান ও হামলায় দ্রুত বিচার আইনে বামনা থানায় দুটি মামলা হয়েছে, যেখানে তিনি আসামি।

এছাড়া তার বিরুদ্ধে নাশকতা ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।

আবু জাফর মো. ছালেহ কালীবাড়ি কালীপুর ছোমেদিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার।