পাকিস্তানের নিন্দা প্রস্তাবের প্রতিবাদ সাতক্ষীরায়
কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের প্রতিবাদ করেছে সাতক্ষীরার গণজাগরণ মঞ্চ।
শনিবার শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার দাবি জানিয়ে স্লোগান দেয়া হয়।
এছাড়া জামায়াত শিবিরের বিরুদ্ধে স্লোগান দেয়া হয় এবং পাকিস্তানের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
মিছিলে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এনামুল হক বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়না, গণজাগরণ মঞ্চের শেখ আজাদ হোসেন বেলাল, নিত্যানন্দ সরকার, ফাহিমুল হক কিসলু প্রমুখ।
