২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুর্ঘটনায় ৯ বিজিবি সদস্য আহত

যশোর সদরে পিকআপ দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নয় সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার সকালে যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলায় এ দুর্ঘটনায় আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন সুবেদার হুমায়ন, নায়েক জুবায়ের, ল্যান্স নায়েক জাকির হোসেন, এমদাদুল হক, চন্ডিচরণ, আল মামুন, মোশারফ হোসেন, জাহিদ হোসেন, মফিজুর রহমান এবং পিকআপ চালক হুমায়ন।

আহত ল্যান্স নায়েক জাকির হোসেন জানান, সকাল ১০টার দিকে তারা যশোর বিজিবির ঝুমঝুমপুর সদরদপ্তর থেকে নড়াইল যাচ্ছিলেন। পথে ছাতিয়ানতলায় তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়।

২৬ বিজিবির কমান্ডিং অফিসার মতিউর রহমান ও কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ হাসপাতলে তাদেরকে দেখতে যান।