২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইয়াছিন (২৬) চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের আবদুস সালামের পুত্র।

এছাড়াও দুর্ঘটনায় দিদার ও জাহাঙ্গীর নামে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ ওলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপ্তাইমুখী একটি বিরতিহীন বাসকে পাশ কাটাতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ইয়াসিনের মোটরসাইকেরের সংঘর্ষ হয়।

আহত ইয়াছিনকে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।

আহত অপর দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।