খুলনায় প্রার্থীর বাড়িতে বোমা হামলা
মহানগরীতে জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী রাশিদা করিমের বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শেরেবাংলা রোডে সোলায়মান নগরে এ হামলায় বাড়ির জানালার কাচ ভাংলেও কেউ আহত হয়নি।
রাশিদা করিমের অভিযোগ, একজন প্রার্থীর বাড়িতে বোমা হামলার ঘটনা প্রমাণ করে যে, নির্বাচনে অংশ নেয়ার কারণে এ হামলা চালানো হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুষ্কৃতকারীরা দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
১০ম জাতীয় সংসদ নির্বাচনে রাশিদা করিম খুলনা-২ আসনে বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন দলের মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
