বনশ্রীতে কিশোরী ঝুলন্ত লাশ
রাজধানীর বনশ্রী এলাকা থেকে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম রত্না বেগম (১৪)। বনশ্রীর এফ ব্লকের ৪ নম্বর সড়কের একটি বাসায় পরিবারের সঙ্গেই থাকত সে।
খিঁলগাও থানার উপ পরিদর্শক সুশংকর পাল বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পুলিশ বাসার একটি কক্ষের দরজা ভেঙে ফ্যানে ঝুলন্ত অবস্থায় রত্নার লাশ দেখতে পায়।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে রত্না।
রত্নার বাবা হাবিবুর রহমান পেশায় ব্যবসায়ী। পাঁচ ভাইবোনের মধ্যে রত্না চতুর্থ।
খিঁলগাও মডেল স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর দুই বছর আগে স্কুল ছেড়ে দিয়েছিল সে।
