২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় নিহত ২

চট্টগ্রামের  মিরসরাই উপজেলায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মিঠাছড়া বাইপাস এলাকায় এঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের মধ্যে ফজলুল করিমের (৫২) বাড়ি উপজেলার জোরারগঞ্জের সাতছড়া এলাকায়। অন্যজন আনুমানিক ৫০ বছর বয়সী অপরিচিত এক ব্যক্তি।

ওসি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিঠাছড়া বাইপাসের মুখে একটি মিনি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।  এতে ওই অটোরিকশায় চার যাত্রী গুরুতর আহত হয়।

“আহতদের মধ্যে দুজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

আহতদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

দুর্ঘটনার পর পুলিশ মিনি ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।