২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের বিরল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

নিহত আবু হোসেন শাওন (২৩)দিনাজপুর শহরের মুন্সীপাড়া মহল্লার হাসমত আলীর ছেলে।

বিরল থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, বুধবার সকালে উপজেলার খোশালডাঙ্গিতে শাওনের লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে শাওনা নিখোঁজ ছিলেন। খবর দেয়া হলে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে তার পরিবার।

নিহতের গলায় দাগ থাকায় তাকে গলাটিপে হত্যা করা হয়েছে ধারণা করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।