২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

দেশব্যাপী জামায়াত-শিবিরের চলমান সহিংসতার মধ্যে সিলেটে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

মঙ্গলবার দুপুরে পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে এ হামলায় আহত সৈকত চন্দ্র রিমি সিলেট পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ও মহানগর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবিরের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে সৈকত দাবি করলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

সৈকত সাংবাদিকদের জানান, বেলা ১টার দিকে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে একটি দোকানে বসা ছিলেন তিনি।

এ সময় মোটরসাইকেলে ৮-১০ জন শিবিরকর্মীরা এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, হামলাকারীরা রিমির হাত, পা, পিঠ ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।

হামলাকরীরদের চিহ্নিত করে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।