নরসিংদীতে কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
নরসিংদী সদর উপজেলা থেকে এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের বাসাইলে নবনির্মিত পৌর পার্কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুবায়েদ আহমেদ রিয়াদ (২০) শহরের সাটিরপাড়া এলাকার হারুন-অর-রশিদের ছেলে। রিয়াদ নরসিংদী সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ছাত্র।
সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, সোমবার রাতের কোনো এক সময় কে বা কারা রিয়াদকে হত্যা করে লাশ ফেলে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
