নোয়াখালীতে জামায়াত-পুলিশ সংঘর্ষের ২ মামলা
নোয়াখালীর কোম্পানীঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, হত্যা ও পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই শিশির কুমার বিশ্বাস বাদী হয়ে রোববার রাতে মামলা দুটি দায়ের করেন।
ওসি বলেন, মামলায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো চার হাজার জনকে আসামি করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা সদরের বসুরহাটে এই সংঘর্ষে জামায়াত ও শিবিরের পাঁচজন নিহত এবং পাঁচ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।
এ সময় উপজেলা ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, ডাকঘর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা অফিস, পরিবার পরিকল্পনা অফিস, সমবায় অফিস, বিঅরডিবি, আনসার ভিডিপি অফিস, শিক্ষা প্রকৌশল অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টলসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
