২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার লালমনিরহাটে হরতাল

পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের মৃত্যুর ঘটনায় লালমনিরহাট জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 08:17 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউল ইসলাম ফাতেমী এ কর্মসূচির খবর নিশ্চিত করেন।

কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর রোববার দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পুলিশের গুলি ও রাবার বুলেটে পাটগ্রাম উপজেলা ছাত্রশিবির সভাপতি মনিরুল ইসলাম, শিবিরকর্মী আব্দুর রহিম, সাজু ইসলাম নিহত হন।

এদিকে, হরতালের সমর্থনে সোমবার বিকালে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিবির সমর্থকরা।

কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে ডাকা হরতালের মধ্যে রোববার পাটগ্রাম উপজেলায় বিক্ষিপ্ত সংঘর্ষে চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিবির, একজন জামায়াত ও একজন আওয়ামী লীগ কর্মী রয়েছেন।