শাহ আমানতে ২ কোটি রুপিসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।
গ্রেপ্তার হওয়া এস্তাফিজুর রহমান কক্সবাজার জেলার বাসিন্দা। তিনি রোববার বিকালে ওমান থেকে একটি বিমানে চট্টগ্রাম আসেন।
শুল্ক ও গোয়েন্দা বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমিগ্রেশনে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে রুপি থাকার বিষয়টি ধরা পড়ে।
এস্তাফিজুরের কাছে বেশ কিছু বিদেশি সিগারেট এবং অবৈধভাবে আনা অবসাদনাশক ওষুধও পাওয়া গেছে।
