২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের বাড়িতে বোমা হামলা: আটক ৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক জাহাঙ্গীর হোসেনের নোয়াখালীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

রোববার ভোরে সেনবাগ উপজেলার আজিজপুর থেকে আটকরা হলেন জায়েদ হোসেন বাবু (২০), ওমর ফারুক (১৯) ও রাসেল (১৯)।

বৃহস্পতিবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামে জাহাঙ্গীর হোসেনের বাড়ির ফটকে পেট্রোল বোমা হামলা চায়ায় দুর্বৃত্তরা।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, আটকদের জিজ্ঞাসাবাদের পর বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

যুদ্ধাপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জাহাঙ্গীর হোসেনের বাড়ির ফটকে এ হামলা হয়।

পরে বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ গুলি ছুঁড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া দুটি পরিত্যক্ত পেট্রোল বোমা, একটি হকিস্টিক ও পেট্রোলসহ কিছু সরাঞ্জম উদ্ধার করে পুলিশ।

এর আগে বুধবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের চাঁপাইনবাবগঞ্জ সদরের চামা গ্রামের বাড়িতে হাতবোমা ও পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

তারও আগের রাতে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় দেয়া আপিল বেঞ্চের সদস্য বিচারপতি এস কে সিনহার মৌলভীবাজারের গ্রামের বাড়িতে আগুন দেয় জামায়াত-শিবিরকর্মীরা।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয় বৃহস্পতিবার রাত ১০টা ১মিনিটে।