ভেড়ামারায় দুই শিবিরকর্মীর কারাদণ্ড
আবদুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে কুষ্টিয়ায় নাশকতার চেষ্টার সময় দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে জাসদ ও আওয়ামী লীগের কর্মীরা।
পরে ভ্রাম্যমাণ আদালত দুই জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ পারভেজ ইসলাম জানান।
তারা শিবিরকর্মী জানিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার সময় আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে নির্বাহী হাকিম রেজাউল করিম তাদের এক বছর করে কারাদণ্ড দেন।
