২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সেনা কর্মকর্তার গাড়ির পাশে বিস্ফোরণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকায় এক সেনা কর্মকর্তার গাড়ির পাশে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 11:02 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শনিবার রাত পৌনে ৮টার দিকে এই বিস্ফোরণে সেনা কর্মকর্তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার নূর ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৭টা ৫০ মিনিটের দিকে গাড়ি পার্কিং এলাকায় একটি গাড়ির পাশে ককটেলটি বিস্ফোরিত হয়।

‘যে গাড়ির পাশে ককটেলটি বিস্ফোরিত হয়েছে সেটি একজন সেনা কর্মকর্তার।”

নূর ই আলম জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।

নগর পুলিশের বন্দর অঞ্চলের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।