২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াতের সাংসদকে আসামি করে মামলা

চট্টগ্রামে  আওয়ামী লীগের সমাবেশস্থলের কাছে হাতবোমা হামলা ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 09:15 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

কোতোয়ালি থানার এসআই উৎপল বড়ুয়া  জানান, বৃহস্পতিবার রাতে  এসআই জাফর ইকবাল বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

এতে নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও  ছাত্র শিবিরের  ১৮ নেতা কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা করা হয়েছে বলে জানান এসআই।

বৃহস্পতিবার দুপুরে নগরীর আন্দরকিল্লা মোড়ে আওয়ামী লীগের সমাবেশ স্থলের কাছে হাতবোমা ছোড়ে  জামায়াত- শিবিরের কর্মীরা।

এসময় আওয়ামী লীগ-ছাত্রলীগ ও চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নেয়া গণজাগরণ মঞ্চের কর্মীরা তাদের ধাওয়া দেয়।

পালিয়ে যাওয়ার সময় শিবির কর্মীরা একটি অ্যাম্বুলেন্স ও টেলিফোন বক্সে আগুন ধরিয়ে দেয়।