২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাসলিমা বেগম (৪০) ও তামিম (৬)। নিহত অজ্ঞাত পুরুষের বয়স  আনুমানিক ৪০ বছর।  

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে চট্টগ্রাম থেকে চাল নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ট্রাকটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পথচারীদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।