সেনবাগে হামলায় মুক্তিযোদ্ধা আহত
নোয়াখালীর সেনবাগ বাজারে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে জামায়াত-শিবির কর্মীরা।
বৃহস্পতিবার রাতে হামলায় আহত মুক্তিযোদ্ধা হাসমত উল্লাকে (৬০) স্থানীয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, সেনবাগ বাজারে জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে উপজেলার সাবেক এই মুক্তিযোদ্ধা কমান্ডারের বাসায় ভাঙচুর চালানো হয়।
এ সময় তারা হাসমত উল্লাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
