লালমনিরহাটে আ.লীগ নেতার বাড়ি-দোকানে আগুন
জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর গভীর রাতে লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দেয়াসহ বুড়িমারী বাজারে আওয়ামী লীগ সমর্থকদের দোকানে জামায়াত-শিবিরের লোকেরা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান মুসা আলীর বাড়ীতে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রায় একই সময় বুড়িমারী বাজারে অন্তত ২০টি দোকানে ভাংচুর ও লুটপাটেরও ঘটনা ঘটেছে।
বাড়িতে আগুন দেয়ার ঘটনায় জামায়াত-বিএনপিকে দায়ী করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুসা আলী।
ওসি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি টহল জোরদার করা হয়েছে।
