নড়াইলে জাপার মনোনয়নপত্র প্রত্যাহার
নড়াইলের দুটি আসন থেকেই জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের কাছে তারা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
জেলা প্রশাসক আব্দুল গাফফার খান জানান, তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পেয়েছেন। আগামী ১৩ তারিখ এ বিষয়ে তিনি তার সিদ্ধান্ত জানাবেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর।
নড়াইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (এরশাদ) শরীফ মুনীর হোসেন জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নড়াইল-২ আসনের জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
“দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে তা প্রত্যাহার করে নিয়েছেন।”
তিনি জানান, নড়াইল-১ আসনের জাপা প্রাথী মেজর গাজী আশরাফুল আলমের পক্ষে তার ভাই গাজী মনিরুজ্জামান মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন।
