বাসে আগুন দিয়ে পালানোর সময় কিশোর আটক
রাজধানীর টিকাটুলিতে বাসে আগুন দিয়ে পালানোর সময় এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আটক হাসানুজ্জামান(১৫) ঢাকার দারুল উলুম মাদ্রাসার ছাত্র।
ওয়ারী থানার সহকারী পরিদর্শক মামুন ইমরান বলেন, হাসানুজ্জামান মঙ্গলবার রাত ১২টার দিকে টিকাটুলি মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করে পালাচ্ছিল। এ সময় হাতে নাতে তাকে আটক করা হয়।
