২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে এমপির গাড়িচালক ছুরিকাহত

বিরোধী জোটের অবরোধের মধ্যে সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য আবুল কাসেম মাস্টারের গাড়িচালক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 11:12 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

সীতাকুণ্ডের শেখেরহাটে সোমবার রাত ৮টার দিকে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ডে গত কিছুদিন ধরে জামায়াতে ইসলামীর তাণ্ডবের প্রেক্ষাপটে গাড়িচালকের ওপর এই হামলার জন্যও ওই দলটিকেই দায়ী করেছেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

সংসদ সদস্যের সহকারী আসলাম হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, রাত ৮টার দিকে সীতাকুণ্ডের ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট এলাকায় দুর্বৃত্তরা গাড়িচালক মনির হোসেনের ওপর হামলা চালায়। তার সঙ্গে থাকা রুবেলকেও কুপিয়ে জখম করা হয়।

“রাতে বাড়ি ফেরার পথে শেখেরহাটে সাত-আটজন যুবক তাদের পথ আটকে গাfলিগালাজ করে। কথাকাটাকাটির এক পর্যায়ে তারা মনির ও রুবেলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”

আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চমেক ফাঁড়ি পুলিশ জানিয়েছে।