২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।   

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 01:37 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব জানান, সোমবার সকাল ৯টার দিকে দলকা লক্ষীপুর বিলে লাশগুলো পড়ে ছিল। এলাকাবাসী খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুই যুবকেরই বয়স আনুমানিক ২৪/২৫ বছর। তাদের পরনে লুঙ্গি ও খয়েরি রঙের জ্যাকেট রয়েছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। সম্ভবত অন্য এলাকা থেকে দুজনকে অপহরণ করে বিলের পাশে এনে কুপিয়ে ও জবাই করা হত্যা করা হয়।”

এলাকার লোকজন লাশ দেখেও কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।