মাদারীপুরে মঙ্গলবার হরতাল
কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মঙ্গলবার মাদারীপুরে অর্ধ দিবস হরতাল ডেকেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ইএফসি হোটেলে সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুজ্জামান রাসেল।
