চাঁপাইনবাবগঞ্জে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কর্তব্যরত এক ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করেছে অবরোধকারীরা।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরেফিন জানান, শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রহনপুরের খয়রাবাদ এলাকায় অবরোধকারীরা কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইট-পাটকেল ছুড়লে গাড়ির কাচ ভেঙে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশ।
এদিকে সকালে পিকেটিং করার সময় চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের দপ্তর সম্পাদক তোহরুল ইসলাম সোহেলসহ তিনজনকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী
